বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

ন‌ওগাঁয় চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদের উদ্যোগে তরুণদের মাঝে ফুটবল বিতরণ
অনলাইন ডেস্ক / ৮৩ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

‎

‎

‎সোহরাব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: 

‎

‎নওগাঁর নিয়ামতপুরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে স্থানীয় তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

‎

‎শুক্রবার (২১ আগস্ট) উপজেলার বীরজোয়ান উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদল শাখার সাবেক আহ্বায়ক ও ৬নং পাঁড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ সজীবের উদ্যোগে এ ফুটবল বিতরণ করা হয়।

‎

‎আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের মাঠমুখী করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‎

‎অনুষ্ঠানে স্থানীয় যুবক ও তরুণরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের ব্যস্ত রাখার পাশাপাশি অন্য তরুণদেরও মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।

‎

‎সুলতান মাহমুদ সজীব বলেন, তরুণরাই আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। তরুণরা মাঠে থাকলে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

‎

‎স্থানীয় তরুণরা বলেন, নিয়মিত খেলাধুলার সুযোগ পেলে তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা বাড়বে। পাশাপাশি তারা মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে।

‎

‎স্থানীয়দের প্রত্যাশা, তরুণ সমাজকে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর জীবনধারায় উদ্বুদ্ধ করতে এ ধরনের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট