মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন শেখ (৬০) আজ সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি মোহাম্মদ আমিনুর শেখের চাচা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মোহাম্মদ আলাউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এলাকাবাসী জানান, আলাউদ্দিন শেখ অত্যন্ত ভালো, সদালাপী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকল মুসলিম উম্মাহর কাছে দোয়া চেয়েছেন তাঁর ভাতিজা, ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি মোহাম্মদ আমিনুর শেখ।