বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

গুরুদাসপুরে নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক / ৩৮ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

আশরাফুল ইসলাম 

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি,

 

নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর ওয়াবদা বাজার এলাকার ফকিন্নির ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-চন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারহান হোসেন (৮) ও বাবলুর ছেলে লাম হোসেন (৮)। তারা দুজনই চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু নন্দকুজা নদীর ফকিন্নির ঘাটে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি আরিফুলের ছেলে আবদুল্লাহ টের পেয়ে তাদের সহপাঠীরা চিৎকার করে স্থানীয়দের জানায়। পরে স্থানীয় জেলে অর্জুন নৌকা নিয়ে নদীতে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন।

উদ্ধারের পর পরিবারের লোকজন তাদের দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট