সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ইসলামপুরে মরহুম রূপক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক / ২৬ বার
আপডেট টাইমঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জামালপুরের ইসলামপুরে মরহুম রূপক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) ইসলামপুর পৌর শহরের পুরাতন মার্কায মসজিদ মোড় সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে বাজারিপাড়া ফুটবল একাদশের মুখোমুখি হয় মরহুম ওমর স্মৃতি সংঘ ইয়ং স্টার ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বাজারিপাড়া ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী (বিপুল)। উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌর বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জুরুল হক মঞ্জু, ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মনির খান লোহানী, বিশিষ্ট ব্যবসায়ী মো. লিচু সরকার ও মো. নুরুজ্জামান নুর।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাসির আহমেদ রুবেল, ইসলামপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক শাহজাহান সরকার এবং ইসলামপুর সরকারি নুরজাহান পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়ানুরাগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, মরহুম রূপকের স্মৃতি ধরে রাখা, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের আয়োজন করেন আব্দুল মজিদ, আব্দুল কাইউম মন্ডল, রিফাত মন্ডল ও স্বপন সরকার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট