মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

টিফিনে বেরিয়ে পথ হারাল দুই ছাত্রী, উদ্ধার করলেন বানেশ্বর ট্রাফিক পুলিশ
অনলাইন ডেস্ক / ২৩ বার
আপডেট টাইমঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:

টিফিনের ফাঁকে স্কুল থেকে বেরিয়ে ভ্যানে চেপে বানেশ্বর বাজারে এসেছিল দুই তৃতীয় শ্রেণির ছাত্রী। কিন্তু বাজারে এসে পথ হারিয়ে কান্নায় ভেঙে পড়ে তারা। শেষ পর্যন্ত ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট সাইদুর রহমান টিপুর তৎপরতায় নিরাপদে পরিবারের কাছে ফিরল দুই শিশু। তারা পারিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বানেশ্বর বাজারে স্কুল ড্রেস পরা দুই শিশুকে কান্নারত অবস্থায় ঘুরতে দেখে এগিয়ে যান সার্জেন্ট টিপু। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ট্রাফিক পুলিশ বক্সে। সেখানে টিআই মুতালেবুর রহমানের কাছে ঘটনার বিস্তারিত জানান শিশুরা।

পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, টিফিন পিরিয়ডে স্কুল থেকে বের হয়ে একটি ভ্যানে করে তারা বানেশ্বর বাজারে এসেছিল। কিন্তু এরপর কোথায় যাবে, কীভাবে বাড়ি ফিরবে—কিছুই বলতে পারছিল না।

পরে পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, শিশু দুটির বাড়ি পবা থানার তরফ পারিলা গ্রামে। খবর পেয়ে পরিবারের সদস্যরা এলে পুলিশ তাদের কাছে দুই শিশুকে নিরাপদে বুঝিয়ে দেয়।

শিশু হারিয়ে যাওয়ার আতঙ্কের সময়ে বানেশ্বর ট্রাফিক পুলিশের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। #

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট