আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ বাবু এমপি।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিন্তি,
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক মোঃ নাজিম হোসেন নোমান ।
এছাড়া স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু এমপি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, অতীতের বিভিন্ন কর্মকাণ্ড এবং দেশের রাজনীতিতে দলটির বর্তমান ভূমিকা তুলে ধরেন।
এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন।
আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।