মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

গুরুদাসপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
অনলাইন ডেস্ক / ১৯ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আশরাফুল ইসলামগুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, 

 

নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌরসভার গেট থেকে বেলুন উড়িয়ে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে নয়াবাজারস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি ওমর আলী শেখ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি দুলাল সরকার, সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান সোহাগ, উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট