বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

ষষ্ঠবারের মতো পুলিশের খাঁচায় আ. মালেক দেওয়ানগঞ্জে ৮৮ বোতল মদ উদ্ধার
অনলাইন ডেস্ক / ৪৪ বার
আপডেট টাইমঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধি:

 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৮৮ বোতল অবৈধ ভারতীয় মদসহ আব্দুল মালেক (৫০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ নিয়ে তিনি ষষ্ঠবারের মতো পুলিশের হাতে আটক হলেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাথরের চর চেংটিমারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। আটক আব্দুল মালেক ওই এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে।

 

পুলিশ জানায়, আব্দুল মালেকের দোকানের পেছনে এবং হাইওয়ে সড়ক সংলগ্ন আব্দুল জলিলের পুকুরে কচুরিপানার নিচে অভিনব কায়দায় এসব মাদক লুকিয়ে রাখা হয়েছিল। তল্লাশি চালিয়ে সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট: ৩৩ বোতল,হুইস্কি: ২৩ বোতল,ইউস্কি: ২০ বোতল,ভদকা: ১২ বোতল

সর্বমোট: ৮৮ বোতল।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ মদ উদ্ধার এবং আসামিকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট