আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া এলাকায় নিজ বসতঘর থেকে মোছাঃ সুমাইয়া খাতুন (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬:২০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া খাতুন উক্ত এলাকার সিদ্দিকুর রহমান ও মৌসুমী বেগমের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সকলের অগোচরে সুমাইয়া নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরবর্তীতে তার দাদা আমিনুল ইসলাম বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন।
ঘটনার খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। তবে কিশোরীর আত্মহত্যার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে জামালপুর সদর থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।