সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

পাবনায় চাটমোহর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান হেরোইনসহ এক নারী গ্রেপ্তার, মামলা রুজুর প্রক্রিয়া চলছে 
অনলাইন ডেস্ক / ২৭ বার
আপডেট টাইমঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মোঃ রাজিব হোসেন চাটমোর পাবনা প্রতিনিধি 

 

পাবনা, চাটমোহর, ৬ সেপ্টেম্বর ২০২৬:

জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় চাটমোহর থানা পুলিশের মাদক

 

বিরোধী বিশেষ অভিযানে এক নারীর কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক ব্যবসায়ী সন্দেহে ওই নারীকে আটক করা হয়।

 

রবিবার চাটমোহর থানাধীন মুলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়া গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল রাত ৮.৩০ মিনিটে এলাকায় অভিযান চালায়।

 

অভিযানকালে মাদক ব্যবসায়ী নাছিমা (৫৪) নামের এক নারীর কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তিনি ইউনুছ আলীর স্ত্রী এবং কুবিরদিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 

জেলা পুলিশ প্রশাসন মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে। চাটমোহর থানা পুলিশের এই সফল অভিযান এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট