মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে ফের অভিযান, তিনজনের কারাদণ্ড
অনলাইন ডেস্ক / ১৫ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে ফের কঠোর অবস্থানে পুঠিয়া উপজেলা প্রশাসন। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ধোপাপাড়া, শিবপুর হাট ও মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। প্রশাসন সূত্রে জানা যায়, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক তিনজন হলেন—মোহনপুর এলাকার খোরশেদ আলমের ছেলে জাহাংগীর আলম, ধোপাপাড়া এলাকার মৃত ইয়াছিনের ছেলে লিটন শেখ এবং শিবপুর হাট এলাকার সোলেমান খানের ছেলে সেলিম রেজা রবি। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান অব্যাহত থাকবে। #

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট