বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

চাটমোহরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
অনলাইন ডেস্ক / ১৬ বার
আপডেট টাইমঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মোঃ রাজিব হোসেন চাটমোর পাবনা প্রতিনিধি 

 

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য র‍্যালি। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

 

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।

 

সভায় বক্তব্য রাখেন

ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি

জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান

পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান

সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঃ মান্নান

সহকারী শিক্ষক আঃ মজিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

বক্তারা সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে শিক্ষার আলোকে সমাজের সার্বিক উন্নয়ন ও টেকসই সমৃদ্ধি অর্জননের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট