বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

গোপালগঞ্জে বৃদ্ধা নারীর লাশ পাটখেতে উদ্ধার। 
অনলাইন ডেস্ক / ৬৬ বার
আপডেট টাইমঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ সদর উপজেলা সাতপাড় বেদভিটা গ্রামে তিনদিন নিখোঁজের পর বাড়ির পাশ থেকে পরি রানী হাজরা নামক এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৪সেপ্টেম্বর) সকালে এ লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহতের ছেলে মৃনাল হাজরা জানায়, আজ তিনদিন ধরে আমার মা নিখোঁজ। আজ সকালে বাড়ির ঘরের সামনে রাস্তার পাশে পাট খেতের পাশ থেকে দুর্গন্ধ আসলে গিয়ে দেখি আমার মা। কে বা কাহারা আমার মাকে মেরে এখানে ফেলে গেছে। আমার মায়ের কানে ও নাকে স্বর্নগয়না ছিল, মেরে সবকিছু নিয়ে গেছে।

 

গোপালগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত সিরাজুল ইসলাম জানায়, নিহত পরি রানী হাজরা তিনদিন ধরে নিখোঁজ ছিল। আজ সোমবার সকালে বাড়ির পাশ থেকে দূরগন্ধ পেয়ে স্থানীয়রা মরদেহ দেখতে পায়। পরে আমাদের খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট