বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

১৬ বোতল ভারতীয় মদসহ জামালপুরে ৩ মাদক কারবারি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক / ৬৯ বার
আপডেট টাইমঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধি: 

 

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) এক বিশেষ অভিযানে ১৬ বোতল ভারতীয় মদ ‘iCE VodKa’-সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর, ২০২৬) ডিবি-২-এর একটি চৌকস দল বকশীগঞ্জ থানাধীন গেদরা এলাকায় জনৈক সামিউল ইসলামের মুরগির খামারের সামনে পাঁকা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করে।

আটককৃত ব্যক্তিরা হলেন— ধানুয়া কামালপুর (ওয়ার্ড নং-২) এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মোঃ আবু তালেব (৩৫), মৃত সাবু মিয়ার ছেলে মোঃ ইসমাইল (৩০) এবং মোঃ শহীদ মিয়ার ছেলে মোঃ মোরাদ মিয়া (২৩)।

ডিবি-২ সূত্র জানায়, জামালপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল)-এর তত্ত্বাবধানে মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ২৪ ঘণ্টার নিয়মিত টহলের অংশ হিসেবে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট