বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত পণ্য উৎপাদন করায় ভ্রাম্যমান আদালতে দুই লক্ষ টাকা জরিমানা
অনলাইন ডেস্ক / ১৪০ বার
আপডেট টাইমঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ ছাবেদুল সরকার

পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নের্তৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১৬/০৯/২০২৬ ইং তারিখ ফরিদপুর থানার ডেমরা গ্রামে প্রেম ঘোষ এর ঘি কারখানায় জনাব মাহমুদা সুলতানা, সহাকারী কমিশনার(ভুমি) ফরিদপুর, পাবনা ও বিএসটিআই, পাবনা এর কর্মকর্তা,ডাঃ মোঃ আলহাজ উদ্দিন, ভেটেরিনারি সার্জন ফরিদপুর পাবনা। ফরিদপুর থানা পুলিশের উপস্থিতিতে অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত পন্য উৎপাদন করার দায়ে উক্ত কারখানার ম্যানেজার মোঃ আইয়ুব আলী(৩৫), পিতা-মৃত সোহরাব আলী, সাং- ডেমরা পূর্বপাড়া, থানা- ফরিদপুর, জেলা- পাবনাকে মাহমুদা সুলতানা, সহকারী কমিশনার(ভূমি), ফরিদপুর, পাবনা কতৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের মামলা নং- ৮৫/২০২৬(ফরিদপুর), ধারা- বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১)/২৭ মোতাবেক ০২ (দু্ই লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং জরিমানা টাকা নগদ আদায় করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজালবিরোধী কার্যক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট