বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

চাটমোহর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর
অনলাইন ডেস্ক / ২২৪ বার
আপডেট টাইমঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মোঃ রাজিব হোসেন (চাটমোহর)পাবনাঃ

 

 

পাবনার চাটমোহর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

শনিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেলালুর রহমান জুয়েল। এসএম মাসুদ রানার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার আবদুল মান্নান পলাশ, রকিবুর রহমান টুকুন, শামীম হাসান মিলন, বিপ্লব আচার্য্য, সঞ্জিত সাহা কিংশুক, শাহীন রহমান, সালাউদ্দিন খান সোহেল, বকুল রহমান প্রমুখ।

 

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুকসহ কমিটির অন্যান্য সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করা হয়।

 

নবনির্বাচিত সভাপতি রকিবুর রহমান টুকুন তার বক্তব্যে কার্যকালীন সময়ে প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এবং সার্বিক ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনায় সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

 

উল্লেখ্য, গত ২৯ জুন চাটমোহর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট