মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

১১ নং শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান (সোহেল)
অনলাইন ডেস্ক / ১৯ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

আসন্ন ১১ নং শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন স্থানীয় জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মোখলেছুর রহমান (সোহেল)।

মোখলেছুর রহমান (সোহেল) বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং ১১ নং শ্যামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ক্যারিয়ারে তিনি পূর্বে ১১ নং শ্যামপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, মেলান্দহ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মেলান্দহ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে তিনি বলেন, “আসুন সকলে একসাথে কাঁধে কাঁধ রেখে সকল ভেদাভেদ ভুলে সুন্দর একটি ইউনিয়ন গড়ে তুলি।” তিনি আরও জানান, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত একটি জনবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

ইউনিয়নের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার আদায়ে মোখলেছুর রহমান (সোহেল)-কে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ১১ নং শ্যামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট