মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

রাজশাহীতে ১৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়ে টাউন হল সভা
অনলাইন ডেস্ক / ২৭ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

মাসুদ রানা,রাজশাহী ব্যুরো:

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ১০ হাজার কোটি ও ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের কার্যকর প্রচার ও সফল বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহীর পিটিআই অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এ সভার আয়োজন করে রূপালী ব্যাংক পিএলসি। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লিড ব্যাংক হিসেবে সভাটি বাস্তবায়নে যৌথভাবে দায়িত্ব পালন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের পরিচালক এ.কে.এম. গোলাম মাহমুদ, মো. নাজিম উদ্দিন ও ড. মো. ইসমাইল হোসেন এবং রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম।

টাউন হল সভাটি দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশ ব্যাংক ঘোষিত দুটি পুনঃঅর্থায়ন স্কিমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষির উন্নয়নে এসব স্কিমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় প্যানেল ডিসকাশন ও প্রশ্নোত্তর পর্ব (Q&A)। এতে সিনিয়র ব্যাংকারদের সমন্বয়ে গঠিত প্যানেল কৃষি ও এসএমই উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের প্রক্রিয়া ও সম্ভাবনা তুলে ধরেন।

সভায় রাজশাহীতে কর্মরত সকল তফসিলি ব্যাংকের স্থানীয় প্রতিনিধিবৃন্দ ও শাখা ব্যবস্থাপক এবং বিপুলসংখ্যক কৃষি ও এসএমই উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

এছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিসিক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ,জনাব মোঃ শওকত জামান( ইনচার্জ) জেনারেল ম্যানেজার’স রাজশাহী, এবিএম ইকবাল হোসেন( এ্যসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, শাখা প্রধান, সোনালী ব্যাংক পি এল সি গ্রেটার রোড শাখা রাজশাহী, জনাব, খালেকুজ্জামান, ইসলামী ব্যাংক পিএলসি রাজশাহী।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি, রাজশাহীর মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট