বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক / ১৫৭ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

 

 

মোঃ আবুল বাসার সাপাহার উপজেলা প্রতিনিধি, নওগাঁ, 

 

 

“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী এবং সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন।

 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট