বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে সভা 
অনলাইন ডেস্ক / ১৫৫ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

 

 

সঞ্চয় বিকাশ তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি:-

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙ্গামাটির আসনে এমপির প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ এবং সভায় সভাপতিত্ব করেন উপজেলা মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক।

এছাড়াও বক্তব্য রাখেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, থানা এস আই তৌকির আহমেদ এবং সভা সঞ্চালনা করেন শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, উপজেলা পরিষদের সত্য কিশোর চাকমা সুজিত চাকমাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট