বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

মান্দা থানার অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ২
অনলাইন ডেস্ক / ১১৬ বার
আপডেট টাইমঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

 

মান্দা, নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁর মান্দা থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়,চোরাই মোটর সাইকেল নিজ হেফাজতে রাখার অপরাধে আসামী ১। শ্রী শিব চন্দ্র আচার্য্য (৩৬), পিতা-মৃত অখিল চন্দ্র আচার্য্য, মাতা-বিষকা রানী আচার্য্য, সাং-কালিগ্রাম, ২। মোঃ আলতাফ হোসেন (৪৭), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মৃত দুলিয়া বিবি, সাং-সফাপুর, উভয় থানা-মান্দা, জেলা-নওগাঁ দ্বয়কে ইং ০২/১০/২০২৬ তারিখ ২২.৪০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।

 

আসামীদ্বয়ের হেফাজত হইতে ১। একটি লাল-কালো রংয়ের পুরাতন ব্যবহৃত টিভিএস কোম্পানির এ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেল, যাহার পিছনে রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-২৭-৯৮৫১ উল্লেখিত নাম্বার প্লেট লাগানো আছে, যাহার ইঞ্চিন নং-0E4GC2396094, চেসিস নং- MD634KE41C2G09823, মূল্য অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ২। একটি রেজিস্ট্রেশন সনদ, যাহার গায়ে রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-২৭-৯৮৫১, যাহাতে একজন পুরুষ ব্যক্তির ছবি আছে, উক্ত ছবির নিচে মোঃ মাসুম উদ্দিন নামীয় স্বাক্ষর আছে, যাহাতে বাংলা ও ইংরেজি বর্ণমালায় আরো লেখা আছে, যাহার লেখাগুলি অস্পষ্ট প্রকৃতির, ৩। একটি ট্যাক্স টোকেন, যাহার ট্যাক্স টোকেন নং-১৭৩১৭২৫৭৫, যাহাতে রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-২৭-৯৮৫১ উল্লেখ আছে।

 

বর্ণিত ইঞ্চিন নং-0E4GC2396094, চেসিস নং- MD634KE41C2G09823 কারো মোটরসাইকেল হারিয়ে থাকলে বা মিসিং হলে অফিসার ইনচার্জ মান্দা থানার সাথে যোগাযোগের অনুরোধ করা হলো। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট