আর.জে রাফি, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ বিএনসিসি সেনা প্লাটুনের নতুন ক্যাডেট ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ইয়াসিন সিকদার।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা প্লাটুনের ক্যাডেট ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ইয়াসিন সিকদার।
এর আগে তিনি গত ৩০ জুন ২০২৬ তারিখ থেকে ভারপ্রাপ্ত ক্যাডেট ইনচার্জ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ক্যাডেট ইনচার্জের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।
বিদায়ী ক্যাডেট ইনচার্জ মোহাম্মদ ফয়সাল চৌধুরী নবনিযুক্ত ক্যাডেট ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন সিকদারকে আর্ম ব্যাজ পরিধান করিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
এর মাধ্যমে তিনি কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ১২ বিএনসিসি ব্যাটালিয়ন সদর দপ্তর ব্রাভো কোম্পানির আওতাধীন জিএইচএমএমসি বিএনসিসি সেনা শাখার ২টি প্লাটুনেরই ক্যাডেট ইনচার্জ হিসেবে সার্বিক দায়িত্ব পরিচালনা করবেন।
সংগঠনের প্রতি অনবদ্য আন্তরিকতা, একনিষ্ঠ কর্তব্যপরায়ণতা, সুনিপুণ সামরিক প্রশিক্ষণ এবং মেধা ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়।
তার এই অর্জনে প্লাটুনের সামরিক ও অসামরিক শিক্ষকমণ্ডলী এবং ক্যাডেটবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। নতুন ক্যাডেট ইনচার্জের দূরদর্শী নেতৃত্বে প্লাটুনের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।