বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

বড়াইগ্রামে দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক / ৬৯ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

আনোয়ার ইসলাম (নাটোর) জেলা প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় বড়াইগ্রাম থানা মোড় সংলগ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা অফিসে বড়াইগ্রাম উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্সিপাল মোঃ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইছাহক আলী, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী এবং চান্দাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান চান্দু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ বলেন, “বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব যেন অত্যন্ত আনন্দঘন, নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আমাদের দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে পাশে থাকতে হবে।” তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবীরাও মাঠে সক্রিয় ভূমিকা পালন করবে।

মতবিনিময় সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা বিএনপি’র এই সময়োপযোগী ও আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ পূজা উদ্যাপনের আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বড়াইগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সকলেই আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট