বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

নানা আয়োজনে বাগাতিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অনলাইন ডেস্ক / ১৯ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

 

নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

 

দিবসটি উপলক্ষে উপজেলার বিহাড় মোড়ে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

 

বাগাতিপাড়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান।

 

এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, সাবেক সদস্যসচিব ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবার হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হানসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি জলজ সম্পদ সংরক্ষণে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ ছাড়া অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

 

আয়োজকেরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজে যুবদলের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট