শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

মদনে জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৮
অনলাইন ডেস্ক / ৭৯ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

মদন প্রতিনিধি | মুহাঃ রায়হান আহমাদ

নেত্রকোনার মদন উপজেলায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ধান রোপণকে কেন্দ্র করে আব্দু মোওলা ও মনজুরুল হকের পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গুরুতর আহতরা হলেন—মৃত আব্দুর রহমানের ছেলে আমিরুল (৪৫), আব্দুল কাদিরের ছেলে শফিউল্লাহ (৪০), আব্দুল গনির ছেলে জসিম (৩৮), নুরুল ইসলামের ছেলে হুমায়ুন কবীর (৪৫) এবং শামসুদ্দিনের ছেলে সাইফুল (৪০)। এছাড়া আব্দুল কাদিরের স্ত্রী মমতা বেগমও গুরুতর আহত হন। অন্যান্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট