শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ভোলাহাট সীমান্তে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ ১ জনকে আটক করেছে ব্যাটালিয়ন ৫৯ (বিজিবি)
অনলাইন ডেস্ক / ১০৩ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

ভোলাহাট উপজেলা( প্রতিনিধি)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে
গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) রাত ৮ টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী গ্রামস্থ পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চামুশা গ্রামের ইউসুফ হোসেনের ছেলে মোঃ আশিক’কে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে ফিটিং অবস্থায় ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Codeine Phosphate & Trielidine Hydrochloride syrup choco+ সিরাপ থাকার বিষয়টি নিশ্চিত হয়ে টহল দল তাকে বিওপিতে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট