বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

বড়াইগ্রামে কিশোরীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগ, বিচারের দাবিতে গ্রাম্য সালিশ।
শাওন রোজারিও / ৪৬ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

 

বড়াইগ্রাম প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক কিশোরীর গোসলের সময় গোপনে নগ্ন ভিডিও ধারণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে বড়াইগ্রাম থানাধীন খাকসা গ্রামে নিজ বাড়ির একটি অস্থায়ীভাবে চট দিয়ে ঘেরা গোসলখানায় গোসল করছিল সে। এ সময় একই গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেন (৩৫), পিতা— মোঃ মজনু হোসেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে গোসলখানার অপর পাশে দাঁড়িয়ে গোপনে কিশোরীর নগ্ন ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে পরিবারের সদস্য ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মোঃ আবুল হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে এলাকাবাসী তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও নির্ধারিত সময়ে অভিযুক্ত গ্রাম্য সালিশে উপস্থিত হয়নি। এরপর গতকাল বৃহস্পতিবার খাকসা গ্রামে আয়োজিত গ্রাম্য সালিশে ভুক্তভোগী পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়। মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম ইসলাম বলেন,
“অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট