বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

বড়াইগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, দুই নেতা আহত
অনলাইন ডেস্ক / ১৩৩ বার
আপডেট টাইমঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একই স্থানে বিএনপির দুটি অফিসকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার সকালে আহম্মেদপুর বাজারে নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ কর্মসূচির আগমুহূর্তে এ ঘটনা ঘটে। কর্মসূচিকে ঘিরে স্থানীয় বিএনপির দুটি অফিসের নেতাকর্মীরা আলাদা আলাদা স্থানে অবস্থান নেন।
এ সময় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে সাবেক ওয়ার্ড সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির জোয়াড়ী ইউনিয়নের সমন্বয়ক কামাল হোসেন এবং উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সাজেদুর রহমান আহত হন।
পরে বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উদ্ভূত পরিস্থিতির কারণে ওই দিনের নির্বাচনী প্রচারণা কর্মসূচি স্থগিত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট