শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখার নতুন কমিটির আত্মপ্রকাশ 
অনলাইন ডেস্ক / ৫০ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুরজেলার শ্রীপুর উপজেলায় পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন ও সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয়ে বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এফ রহমান, ঢাকা বিভাগীয় সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব। তিনি তার বক্তব্যে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় সংগঠিত সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেজবাহ উদ্দিন সরকার, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ নাজিম উদ্দিন, সহ-সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা বিভাগ এবং ইব্রাহিম খন্দকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা। তারা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন এবং সংগঠনের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহাবুল আলম, সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখা। সভাপতির বক্তব্যে তিনি শ্রীপুরে গণমাধ্যমের পেশাগত মান রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন কামাল পাশা, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নাঈম হাসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখা।

আলোচনা সভা শেষে বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ মাহাবুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ নাঈম হাসান।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সার্বিক সফলতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও দেশের গণমাধ্যমের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট