লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের টাকা পরিশোধকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্ব ভয়াবহ রূপ নিয়ে এক প্রবাসীর প্রাণহানির অভিযোগ উঠেছে। শনিবার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহত আলমগীর হোসেন—যিনি প্রবাস জীবন শেষে সম্প্রতি দেশে ফিরেছিলেন। এ ঘটনায় তার বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিলের টাকা দেওয়া–নেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। শনিবার দুপুরে সেই বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করে। প্রথমে কথা-কাটাকাটি, পরে তা হাতাহাতি এবং একপর্যায়ে নির্মম মারধরে রূপ নেয়। অভিযোগ রয়েছে, বড় ভাই খোরশেদ আলম ক্ষিপ্ত হয়ে আলমগীরকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেন।
আহত অবস্থায় আলমগীরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একটি সামান্য বিদ্যুৎ বিলের টাকা নিয়ে পারিবারিক বিরোধের এমন রক্তাক্ত পরিণতিতে উত্তর বদরপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, সামান্য আর্থিক বিরোধের জেরে আপন ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণহানি—এ যেন সামাজিক অবক্ষয়ের এক নির্মম উদাহরণ।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন