বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

বীর নিবাস নির্মাণে দীর্ঘসূত্রতা ও ঘুষ দাবির অভিযোগ, ইসলামপুরে ক্ষোভ
অনলাইন ডেস্ক / ১৭১ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

 

জামালপুরের ইসলামপুর উপজেলার বীর নিবাস নির্মাণকাজে দীর্ঘসূত্রতা, অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম দাবি করেছেন, বারবার দপ্তরে গিয়েও সমাধান না পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি কটাক্ষ করে বলেন, আমি বীর নিবাস করবো না।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামপুর চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বামনা এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের জন্য সরকারি বরাদ্দে বীর নিবাস নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ঠিকাদার বিল না পাওয়ার অজুহাতে কাজ বন্ধ রেখেছেন বলেও জানা গেছে।

 

রফিকুল ইসলাম জানান, তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সঙ্গেও যুদ্ধ করেছেন। কিন্তু সরকারের দেওয়া ঘর নির্মাণে অগ্রগতি না থাকায় গত কয়েকদিনে একাধিকবার উপজেলা কার্যালয়ে যেতে হয়েছে তাকে।

 

তার অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে গেলে তাকে অফিস সহকারীর সঙ্গে ফাইল ‘ঠিক’ করার পরামর্শ দেয় পিআইও। ওই অফিস সহকারী বিল ছাড়ের জন্য ৪ শতাংশ অর্থ দেওয়ার ইঙ্গিত দেন বলেও অভিযোগ করেন তিনি।

পরে সকালে ইসলামপুর প্রেসক্লাব-এ এসে এসব অভিযোগ তুলে ধরেন রফিকুল ইসলাম। তাৎক্ষণিক প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি তার এখতিয়ারভুক্ত নয় বলে জানিয়েছেন এমন অভিযোগও করেন মুক্তিযোদ্ধা।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা নূর-এ শেফা মন্তব্য করতে রাজি হননি।

 

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হোসাইন সাংবাদিকদের বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না।

 

এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট