বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

নাটোরে এসআই নিজ পিস্তলের গুলিতে আহত, শিশুর হাতে অস্ত্র নিয়ে দুর্ঘটনা
অনলাইন ডেস্ক / ৫২ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

 

নাটোর প্রতিনিধি।

 

নাটোর পুলিশ লাইন্সে কর্মরত এসআই দেওয়ান মামুন নিজ ব্যবহৃত সরকারি পিস্তলের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার বিদেশি এক নাগরিকের নিরাপত্তা দায়িত্ব পালন শেষে তিনি পুলিশ লাইন্সের কোয়ার্টারে ফেরেন।

পুলিশ সূত্রে জানা যায়, কোয়ার্টারে ফিরে তিনি ব্যবহৃত সরকারি পিস্তলটি রেখে ওয়াশরুমে যান। এসময় তার শিশু পুত্র পিস্তলটি নিয়ে খেলতে শুরু করে। অসাবধানতাবশত অস্ত্র থেকে গুলি বের হলে তা এসআই মামুনের বাম পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়।

তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি স্থানীয় বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বলেন, “পিস্তলটি নিয়ে দেওয়ান মামুনের শিশু পুত্র খেলছিল। এসময় দুর্ঘটনাবশত গুলি বের হয়ে তার পায়ে লাগে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ও অতিরিক্ত পুলিশ সুপার সংশ্লিষ্ট ক্লিনিকে গিয়ে আহত এসআইকে দেখে আসেন। ঘটনাটি তদন্তাধীন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট