মোঃ আশরাফুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি:
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় কৃষি জমির মাটি কাটার অপরাধে এক ব্যাক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। তিনি সাংবাদিকদের জানান, ১মার্চ উপজেলার খিয়ারজুম্মা বাজারের বাঙ্গালীপুর নামক স্থানে কৃষি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মোঃ হামিদুল ইসলাম(৩৫), পিতা: মোঃ ইদ্রিস আলী, দোয়ালীপাড়া, তারাগঞ্জ, রংপুরকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।