বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

জামালপুরে আওয়ামী লীগের চার নেতা কারাগারে প্রেরণ
অনলাইন ডেস্ক / ১০৩ বার
আপডেট টাইমঃ সোমবার, ২ মার্চ, ২০২৬

 

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জামালপুর জেলা ইসলামপুর উপজেলার আওয়ামী লীগের চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ মার্চ) তারা জামালপুর নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মামলায় তারা পূর্বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে প্রেরিতরা হলেন—

ইসলামপুর উপজেলা ৯ নং গোয়ালের চর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মোস্তফা বিপুল,

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৯ নং গোয়ালের চর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সরকার ও আলমগীর হোসেন আলকাজ।

বাংলাদেশ ছাত্রলীগ ৯ নং গোয়ালের চর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলমগীরসহ চার জন। তারা সবাই  নাশকতা বিস্ফোরক মামলার ইজারভুক্ত আসামি এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট