বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

জামালপুরে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক / ১১৬ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

আজ বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬ খ্রি.) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়ের সভাপতিত্বে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত মতবিনিময় সভার সঞ্চালনা করেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর।

 

এসময় উপস্থিত ছিলেন জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব এম. এ. ফয়সাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); জনাব মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, জামালপুর থানা; জনাব মোঃ আব্দুল কাইয়ূম, ওসি ডিবি-১, জামালপুর; জনাব এস. এম. আনোয়ার নাসিম, ডিআইও-১, জামালপুর; জনাব মোঃ জাহাঙ্গীর কবির, টিআই-১, জামালপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট