আশরাফুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কর্মীশনার ভূমি আসমা উল হুসনা, তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন, তারাগঞ্জ বালাবাড়ী হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান, এমপির প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলামসহ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।