বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ইসলামপুরে জমি বিরোধে নারী-শিশুর ওপর হামলা, গুরুতর আহত ৩ নারী
অনলাইন ডেস্ক / ২২০ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

 

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন নারী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামিল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাজা ফকির, হাফিজুর ফকির, লাল মিয়া ফকিরসহ তাদের পরিবারের সদস্যদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে তার বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

হামলায় জামিলা বেগম (৫৮), আজিরন বেগম (৬০) ও আসফুল বেগম (৩০) গুরুতর আহত হন। আহতদের মধ্যে জামিলা বেগমের মাথা ও হাতে লোহার রড দ্বারা গুরুতর আঘাত করে আক্রমণকারী রাজা ফকির এবং কানের গয়না কানের লতি ছিড়ে নিয়ে নেয় আক্রমণকারীর স্ত্রী সাথী বেগম ,অনুরুপ ভাবে আজিরন বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও কানের দুল ছিড়ে নেয় সায়েম ফকির এবং আসফুল বেগমের হাত ও মুখে আঘাত লাগে। পরে তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

অভিযোগে বলা হয়, হামলার সময় বসতঘরে ভাঙচুর করে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি করা হয় এবং ঘরে থাকা নগদ প্রায় ৫ লক্ষ ৭৭ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি গরু ও বাছুর নিয়ে যায় হামলাকারীরা এবং এই সময় ভুক্তভোগীদের একটি মোটরসাইকেল ভেঙে চুরমার করে আক্রমণকারীরা।

এ ঘটনায় রাজা ফকির, হাফিজুর ফকির, লাল মিয়া ফকিরসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০–১২ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, ঘটনার বিষয়ে থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। বর্তমানে আহতরা জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট