বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বস, আহত ৭ শ্রমিক
অনলাইন ডেস্ক / ৫৬ বার
আপডেট টাইমঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ 

 

 

জামালপুরের ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ঢালাইয়ের সময় সাটারিং সরে গিয়ে ছাদের একটি অংশ ধ্বসে পড়ে সাতজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বিকেল প্রায় ৩টা ১৫ মিনিটে ইসলামপুর উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ইসলামপুর থানা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ব্যবহৃত সাটারিং হঠাৎ সরে গেলে ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলে কর্মরত সাতজন শ্রমিক আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শ্রমিকরা হলেন— আমিনুল (পিতা: তোফাজ্জল), শফিকুর (পিতা: জালালউদ্দিন), সাইফুল (পিতা: ফরিদুল্লাহ), বিপ্লব (পিতা: ফলা উদ্দিন), লাল চাঁন (পিতা: হুরমুজ মন্ডল), বাবুল মিয়া (পিতা: কাজু শেখ) ও মনির (পিতা: সুজন মন্ডল)। তাদের সকলের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকায়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ভবনটির নির্মাণ কাজ তদারকির দায়িত্বে থাকা সহকারী নির্বাহী প্রকৌশলী ওসমান গণি ছাদ ঢালাইয়ের সময় ব্যবহৃত সাটারিংয়ের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ তদারকি করেননি বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট