বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

ফুলছড়িতে সংঘবদ্ধ হামলা, আহত অন্তত ১৩; আশঙ্কাজনক বৃদ্ধ
অনলাইন ডেস্ক / ৭২ বার
আপডেট টাইমঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬

 

 

 

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:

 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ সশস্ত্র হামলায় নারীসহ অন্তত ১০ থেকে ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

গত ১৯ মার্চ বিকেলে উপজেলার খোলাবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রায় ৭০–৮০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে মো. ফরহাদ হোসেনের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির টিনের বেড়া, দরজা-জানালা ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

 

হামলার সময় বাধা দিতে গেলে ফরহাদের বাবা জামাল বাদশাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও হামলা চালানো হয়।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা ঘরে ঢুকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ লাখ টাকাসহ বিপুল মালামাল লুট করে নেয়।

 

আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জামাল বাদশা মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানা গেছে।

 

এ ঘটনায় ভুক্তভোগী ফরহাদ হোসেন বাদী হয়ে ফুলছড়ি থানায় ৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫–৩০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

এদিকে, অভিযোগের পরও প্রধান অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট