বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান: মবের কবলে পুলিশ, উত্তেজনার মধ্যেই ৭ জুয়ারী গ্রেফতার
অনলাইন ডেস্ক / ৫৪ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

 

 

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি 

 

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা ও মব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তেজনাকর পরিবেশের মধ্যেও ৭ জন জুয়ারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

‎

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে দীর্ঘদিন ধরে গোপনে জুয়া খেলা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

‎

‎পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। জুয়ারীদের স্বজন ও স্থানীয় কিছু লোকজন একত্রিত হয়ে মব সৃষ্টি করে এবং অভিযানে বাধা দেয়। একপর্যায়ে তারা আটক জুয়ারীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

‎এ সময় পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার বাকবিতণ্ডা, ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।

‎

‎তবে সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৭ জন জুয়ারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ।

‎

‎স্থানীয়দের অনেকেই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন মব সৃষ্টি অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক প্রবণতা।”

‎

‎এ বিষয়ে ফুলছড়ি থানা উপরিদর্শক বজলুল করিম জানায়, জুয়া ও মব সৃষ্টির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আটক ৭ জুয়ারীকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট