বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

ইসলামপুরে তেলের কৃত্রিম সংকট ও নাশকতার পরিকল্পনার : বিএনপির সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক / ১৫৬ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জামালপুর ইসলামপুরে আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।

লিখিত অভিযোগে জানা গেছে, গত ২২ মার্চ দিবাগত রাত আনুমানিক ১১:৩০ মিনিটে ইসলামপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক ছামিউল হকের বাড়িতে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগে বলা হয়, উক্ত বৈঠকে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিএনপি নেতাদের দাবি, ছামিউল হক একজন চিহ্নিত কালোবাজারি ও মাদক ব্যবসায়ী। তিনি বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন এবং উচ্চমূল্যে তা গোপনে বিক্রি করছেন। মূলত বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে জনমনে অসন্তোষ তৈরি করতেই এই অপতৎপরতা চালানো হচ্ছে।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় সাধারণ মানুষ ও সাংবাদিকরা গোপন বৈঠকের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নামে ইসলামপুর থানায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

 

ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। নেতৃবৃন্দ বলেন, “রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং জ্বালানি তেল মজুত করে সাধারণ মানুষকে জিম্মি করার এই অপচেষ্টা মেনে নেওয়া যায় না।” তারা অবিলম্বে মাদক ব্যবসায়ী ও তেল মজুতকারী ছামিউল হককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট