বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, আহত ১
অনলাইন ডেস্ক / ৬০ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

 

নাটোর প্রতিনিধি:

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোয়ালমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির চালক ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সাগর হোসেনের মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা এক যাত্রী আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, নির্যাতিত মোটর শ্রমিক ঐক্য সমগ্র বাংলাদেশ, নাটোর জেলা কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত থেকে সহযোগিতা করেন। পরে হাইওয়ে থানা থেকে নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা থানায় এসে মরদেহ গ্রহণ করেন। সংগঠনের সহায়তায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট