বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ডিমলায় টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ। 
অনলাইন ডেস্ক / ৬০ বার
আপডেট টাইমঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

 

 

মোঃ মশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধিঃ

 

 

নীলফামারীর ডিমলায় মেধাবী ছাত্র অনিল চন্দ্র রায়ের দুইটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হয়। তাকে বাঁচাতে হলে একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এজন্য ১২ লাখ টাকার প্রয়োজন। তার এই চিকিৎসারব্যয় বহন করা তার পিতার একার পক্ষে সম্ভব হচ্ছে না। এজন্য সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তার পিতা সুরেন্দ্র নাথ রায় আবেদন জানিয়েছেন।

 

অনিল চন্দ্র রায় ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছচাপানী গ্রামের  সুরেন্দ্র নাথ রায়ের ছেলে ও রংপুর মর্ডান  কলেজ থেকে অনার্স পাশ মেধাবী ছাত্র।  তার পিতা  কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলের দুইটি কিডনিই বর্তমানে অকেজো হয়ে গেছে। তাকে প্রতি সপ্তাহে দুইবার ডায়লাইসিস করতে হয়। বর্তমানে

 

অনিল চন্দ্র রায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাঃসুশান্ত কুমার বর্মনের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগন জানিয়েছেন অনিল চন্দ্র রায়কে  বাঁচাতে হলে তার একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে।আমি কি করবো ভেবে  পাচ্ছি না। কিডনি প্রতিস্থাপন করতে খরচ হবে ১২/ ১৩ লাখ টাকা। এতো টাকা ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়।

তাই সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট