রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত
অনলাইন ডেস্ক / ২৯ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

 

মনির হোসেন, বেনাপোল  প্রতিনিধি:-

শোরের ঝিকরগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মহিউদ্দিন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও একজন আহত রয়েছেন। এরআগে রোববার বিজিবির ট্রাকে ধাক্কা লেগে প্রাণ হারান এক যুবক। একের পর এক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।

 

সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেনেয়ালি এলাকায় ব্র্যাক অফিসের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন বাঘারপাড়া উপজেলার পার্বতীপুর গ্রামের হাজী শহিদের ছেলে। আহত কামরুল ইসলাম নান্টু (২৯) একই উপজেলার চন্ডিপুর গ্রামের মুরাদ বিশ্বাসের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলযোগে শার্শা উপজেলার জামতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়েই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন মারা যান। অপর আহত কামরুল ইসলাম নান্টু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনায় জড়িত পিকআপটি পালিয়ে গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

মাত্র দুদিনের ব্যবধানে একই সড়কে দুই যুবকের অকাল মৃত্যু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট