আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার ৮নং পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ে এক সহকারী শিক্ষকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
জানা যায়, বিদায়ী শিক্ষক আঃ মোতালেব দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছিলেন। অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর। সততা, পরিশ্রম ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে গেলে তোমরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়মিত পড়াশোনা করলে সফলতা অর্জন করা সম্ভব। নিজেদের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে এবং এক অনন্য পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।