রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
অনলাইন ডেস্ক / ১০৮ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

 

  • সোহরাব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:

 

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের কন্যা সাদিয়া আক্তার।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম)।

স্থানীয় এলাকাবাসী জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

ফজরের নামাজের পর বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে প্রতিবেশীরা বাড়ির ভেতরে ঢুকে দেখেন বাড়ির আগিনাতে পড়ে আছে নিহত পপি সুলতানা , আরো এক ঘরে দেখে খাটের উপড়ে পড়ে আছে হাবিবুর রহমান ও পাশের ঘরে মেঝেতে ( ৯) বছরের ছেলে পারভেজ ও খাটের উপরে (৩) বছরের কন্যা সন্তান সাদিয়া মোট চারজনের মরদেহ দেখতে পান।

 

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

 

নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বলেন,

“আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে যারা হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

 

এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন,

“চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানানো হবে।”

তারিখ: ২১ এপ্রিল ২০২৬ ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট