রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন নবাগত ওসি।
অনলাইন ডেস্ক / ৮৩ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১ মে, ২০২৬

 

 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ 

 

 

নেত্রকোনার মদনে রবিউল ইসলাম (৩০) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত রবিউল চাঁনগাও ইউনিয়নে শাহ্পুর গ্রামর মৃত রোজ আলী মিয়ার ছেলে।

 

আজ শুক্রবার (১ লা মে) দুপুর ২ টার দিকে মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নে শাহ্পুর গ্রামে অভিযান চালিয়ে রবিউলের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাদক ব্যবসায়ী রবিউল স্থানীয় আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের

নেতৃত্বে একটি পুলিশের চৌকুস টিম নিয়ে দুপুর ২ টার দিকে শাহ্পুর গ্রামের মৃত রোজ আলী মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৯০০ শত পিস ইয়াবাসহ

রবিউল ইসলামকে আটক করে পুলিশ।

 

 

এ সময় মাদক ব্যবসায়ী রবিউলের বাড়ির গরুর গোয়াল ঘর থেকে ৯০০ পিস ইয়াবা, ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করে।

মাদক ব্যবসায়ী রবিউলের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলার রয়েছে মদন থানায়।

 

 

 

মদন থানা নবাগত অফিসার ইনচার্জ ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি নিজেই অভিযান চালিয়ে ৯০০ শত পিস ইয়াবাসহ চানগাঁও শাহাপুর মাদক ব্যবসায়ীর

নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

 

তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ব্যবসায়ী রবিউল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলাও রয়েছে।

তিনি এও বলেন, মদন, মোহনগঞ্জ, ও খালিয়াজুরী জাতীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্যারের নির্দেশে মদন থানা কে মাদক এবং জুয়া মুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট