রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

তারাগঞ্জে সাংবাদিকতার মানোন্নয়নে সংকল্পবদ্ধ ‘তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিট’
অনলাইন ডেস্ক / ৭৭ বার
আপডেট টাইমঃ সোমবার, ১১ মে, ২০২৬

 

 

জেলা প্রতিনিধি,

(রংপুর): রংপুরের তারাগঞ্জ উপজেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং স্থানীয় সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতে আবারও আলোচনায় এসেছে ‘তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিট’। সম্প্রতি ইউনিটের সাংবাদিকদের এক সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে তারাগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবহেলিত জনপদের নানা সমস্যার কথা। তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বরাতী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আশরাফুল ইসলাম বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র তুলে ধরতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধার সম্মুখীন না হন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়। তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, রিপোর্টার্স ইউনিট সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ থাকতে চান না, বরং স্থানীয় সামাজিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করতে আগ্রহী। সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে উপজেলার প্রতিটি প্রান্তের অনিয়ম ও সাফল্যের খবর তারা নিয়মিত জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে পৌঁছে দিচ্ছেন। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিয়মিত অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অঙ্গীকার করেন। তারাগঞ্জের সংবাদকর্মীদের এই একতা ও গঠনমূলক পদক্ষেপে স্থানীয় সচেতন মহলের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট