বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

রংপুর তারাগঞ্জে ডাংগীরহাট মডেল স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও
অনলাইন ডেস্ক / ৫০ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

 

আশরাফুল ইসলাম জেলা প্রতিনিধি, (রংপুর):

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে অবস্থিত ডাংগীরহাট মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন। মঙ্গলবার (১২ মে) তিনি কেন্দ্রটি পরিদর্শনে যান। এ সময় তিনি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাসেবার মান, ওষুধের মজুত এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি রোগীদের সাথে কথা বলেন এবং কেন্দ্র থেকে নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন ৪ নং হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুমারেশ রায়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান কুমারেশ রায় জানান, গ্রামীণ পর্যায়ে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশাসনের নিয়মিত তদারকির মাধ্যমে সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় ওই স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট