পারভেজ আলী মোহর যশোর প্রতিনিধি
যশোরের বাঘাপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু মোতালেব তরফদারকে আটক করেছে থানা পুলিশ।
রোববার দিবাগত রাত দুইটার দিকে খলসী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
সন্ত্রাস বিরোধী আইনে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
আবু মোতালেব তরফদার একাধিকবার দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বাঘারপাড়া থানার ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত ওসি) আমিনুল ইসলাম সোমবার সকাল পৌনে নয়টার দিকে জানিয়েছেন,’সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদারকে আটক করা হয়েছে’। রোববার দিবাগত রাত দুইটার দিকে নিজ বাড়ী থেকে তাঁকে আটক করা হয় বলেও জানান তিনি